বাসন্তীতে বড়সড় চুরির হদিশ, উদ্ধার চুরি যাওয়া সামগ্রী
দি নিউজ লায়ন ; মাত্র চার দিনের মধ্যে বড়সড় চুরির ঘটনায় বুধবার দুপুরে অভিযুক্তদের গ্রেফতার করল পুলিশ।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার উত্তম মোকামবেড়িয়া এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে কুলতলি গ্রামে ‘সরদার রিসর্ট’ নামে এক লজ রয়েছে।বিগত প্রায় আট মাস যাবৎ লজ টি বন্ধ।গত ৩ ডিসেম্বর লজের মধ্যে বড় ধরনের চুরির ঘটনা ঘটে।লজের মালিক কলকাতার যাদবপুরের বাসিন্দা দয়াল সরদার এ বিষয়ে বাসন্তী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে নামে।
আর তদন্তে নেমে পুলিশ গত ৬ ডিসেম্বর চুরির অভিযোগে তাপস সরদারকে গ্রেফতার করে পুলিশ।ধৃতকে পুলিশ আলিপুর কোর্টে তুললে বিচারক ধৃতকে ৩ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।পুলিশ ধৃতকে জেরা করলে উঠে আসে চুরির বিষয়ে।উঠে জয় রাউতের নাম।পুলিশ
জয় রাউৎ কে গ্রেফতার করে।ধৃতদের জিজ্ঞাসাবাদ করলে উঠে আসে চুরি করা সামগ্রী স্থানীয় উত্তর মোকাম বেড়িয়া গ্রামের বাসিন্দা কার্তিক মন্ডল ও বিনন্দ নস্করের কাছে বিক্রি করেছে তারা।এরপর বাসন্তী থানার আইসি আব্দুল রোব খান চুরির সামগ্রী কেনার অপরাধে কার্তিক মন্ডল ও বিনন্দ নস্কর কে গ্রেফতার করে।ধৃত কার্তিক মন্ডলের বাড়ি থেকে একটি টিভি উদ্ধার করে।
পাশাপাশি বিনন্দ নস্করের বাড়িতে রাখা ধান ও খড়ের গাদার মধ্যে থেকে টিভি,ফ্রিজ এবং প্রতিবেশীর পুকুর থেকে ২ এসি উদ্ধার করে।পুলিশ জানান একটি চুরি যাওয়ার ঘটনায় অভিযোগ পেয়ে তদন্তে নেমে ৪ জনকে গ্রেফতার করা হয়।এর মধ্যে দুই জন চোরাই সামগ্রী কিনে ছিলেন।উদ্ধার হয় চুরি যাওয়া কয়েক লক্ষ টাকার সামগ্রী।বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

Post a Comment